বিক্রেতা (Vendor) তালিকাভুক্তির জন্য আবেদন আহ্বান বিজ্ঞপ্তি
Posted Tuesday, 28 July 2026, 120 days ago
The notice
বিক্রেতা (Vendor) তালিকাভুক্তির জন্য আবেদন আহ্বান বিজ্ঞপ্তি
The notice as posted
Open the full imageRead the text of the attached notice
PRIME UNIVERSITY 114/116, Mazar Road, Mirpur-1, Dhaka-1216. Memo No: PU/Admin/FMC/2025/386 (P-02)/ ৮৪৮ Date: 20.07.2026 বিক্রেতা (Vendor) তালিকাভুক্তির জন্য আবেদন আহ্বান বিজ্ঞপ্তি প্রাইম ইউনিভার্সিটির বিভিন্ন প্রকার পণ্য, নির্মাণকাজ (Works) ও সেবা (Services) ক্রয়/সংগ্রহের লক্ষ্যে যোগ্য, অভিজ্ঞ এবং আর্থিকভাবে সক্ষম প্রতিষ্ঠান/সরবরাহকারী/প্রস্তুতকারক/অনুমোদিত পরিবেশক/সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহের নিকট হতে নিম্নোক্ত খাতে বিক্রেতা (Vendor) তালিকাভুক্তির জন্য আবেদন আহ্বান করা যাচ্ছে। তালিকাভুক্তির খাতসমূহ: ১। অফিস স্টেশনারি ও মুদ্রণ সামগ্রী। ২। কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার ও আইটি আনুষঙ্গিক সামগ্রী। ৩। বৈদ্যুতিক যন্ত্রপাতি ও আনুষঙ্গিক সামগ্রী। ৪। এয়ার কন্ডিশনার, লিফট, জেনারেটর এবং রক্ষণাবেক্ষণ সেবা। ৫। ল্যাবরেটরি যন্ত্রপাতি, রাসায়নিক দ্রব্য ও বৈজ্ঞানিক সরঞ্জাম। ৬। আসবাবপত্র। ৭। পরিষ্কার-পরিচ্ছন্নতা ও হাউজকিপিং সামগ্রী। ৮। অফিস সরঞ্জাম ও ব্যবহার্য (Consumable) সামগ্রী। ৯। নির্মাণ, সিভিল, ইলেকট্রিক্যাল ও প্লাম্বিং কাজ। ১০। প্রচার ও ব্র্যান্ডিং-সংক্রান্ত সামগ্রী। ১১। যানবাহন ভাড়া ও পরিবহন সেবা। ১২। ক্যাটারিং ও ইভেন্ট ম্যানেজমেন্ট সেবা। ১৩। বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন অনুযায়ী অন্যান্য পণ্য, নির্মাণকাজ ও সেবা। আবেদনকারীর যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্র: আগ্রহী প্রতিষ্ঠানকে নিম্নলিখিত কাগজপত্র আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে: ১। প্রতিষ্ঠানের প্যাডে আবেদনপত্র। ২। হালনাগাদ ট্রেড লাইসেন্সের অনুলিপি। ৩। টিআইএন (TIN) সনদের অনুলিপি। ৪। বিআইএন/ভ্যাট নিবন্ধন সনদের অনুলিপি (প্রযোজ্য ক্ষেত্রে)। ৫। হালনাগাদ ব্যাংক সলভেন্সি সনদ অথবা ব্যাংক স্টেটমেন্ট। ৬। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী/ব্যবস্থাপনা পরিচালকের জাতীয় পরিচয়পত্রের অনুলিপি। আবেদন দাখিলের সময়সূচি: আগ্রহী প্রতিষ্ঠানসমূহকে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র একটি সিলগালা খামে “বিক্রেতা (Vendor) তালিকাভুক্তির আবেদন” উল্লেখপূর্বক ১১৪/১১৬, মাজার রোড, মিরপুর-১, ঢাকা-১২১৬, রেজিস্ট্রার, প্রাইম ইউনিভার্সিটি বরাবর ৩০.০৭.২০২৬ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে দাখিল করতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে যে কোনো আবেদন গ্রহণ বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে। কর্তৃপক্ষের অনুমোদনক্রমে 20.07.2026 অধ্যাপক ড. মোঃ মোস্তফা কামাল রেজিস্ট্রার